advertisement
advertisement

পানি নেই, খাবারের সংকট, প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপের মানুষের কী হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
পানি নেই, খাবারের সংকট, প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপের মানুষের কী হবে

দ্বীপটি পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপের মানুষের জীবন বহু প্রজন্ম ধরে মাছ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠেছে

advertisement

প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ আহুস। দ্বীপটির চারপাশে নীল সমুদ্র, আছে সবুজ গাছপালা। অথচ সেখানকার মানুষের জীবন এখন ভয়াবহ সংকটে। শুকিয়ে গেছে পানির কূপ ও ঝরনা। এখানে বৃষ্টির পানিও দূষিত। খাবারের অভাবে অনেক পরিবার দিন কাটাচ্ছে প্রায় না খেয়ে। তীব্র গরমে মাছ ধরতে সমুদ্রে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে মানুষের জীবন কেড়ে নিতে পারে, আহুস দ্বীপ তারই উদাহরণ।দ্বীপটি পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে অবস্থিত।

প্রশান্ত মহাসাগরের এই দ্বীপের মানুষের জীবন বহু প্রজন্ম ধরে মাছ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মাছ ধরে নিজেদের খাবারের জোগান দেওয়ার পাশাপাশি প্রতিবেশী দ্বীপের মানুষের সঙ্গে মাছ বিনিময় করেও চলত এখানকার বাসিন্দাদের সংসার। কিন্তু এবারের ভয়াবহ খরা সেই জীবনযাত্রা বদলে দিয়েছে।পাপুয়া নিউগিনি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এখন শক্তিশালী এল নিনোর প্রভাবে তীব্র গরম ও খরার মুখে পড়েছে। বৃষ্টি হচ্ছে খুব কম।

পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর