কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান (বাঁয়ে) এবং আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এ অচলাবস্থার মূলে সংস্থাটির স্থায়ী পাঁচ সদস্য। কোনো প্রার্থীর বিষয়েই তারা একমত হতে পারছে না।ফলে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোটেও কোনো প্রার্থীকে চূড়ান্তভাবে বেছে নেওয়া সম্ভব হয়নি।এখনো পর্যন্ত মহাসচিব পদে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান।
শুক্রবার তিনি ১০টি ভোট পেয়েছেন, যা এই পদে নির্বাচিত হওয়ার জন্য যথেষ্ট। তবে নির্বাচিত হতে হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন—সবার সমর্থন পেতে হবে, কারও ভেটো বা আপত্তি থাকা চলবে না। এই পাঁচ দেশ থেকে দুটি ভোট গ্রিনস্প্যানের বিপক্ষে গেছে।বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ায় ১০০ দিনের বেশি সময় ধরে ভোট চলছে।
এটি জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মহাসচিব নির্বাচনপ্রক্রিয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।