advertisement
advertisement

সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয়

যে শটগুলো খেলেন রশিদ, পান্ডিয়ারা।

advertisement

ক্রিকেটে ব্যাটিং মানেই এখন শুধু ক্ল্যাসিক শটের প্রদর্শনী নয়; বরং উদ্ভাবন, সাহস আর অবিশ্বাস্য সব কারিকুরির মঞ্চ। টি–টুয়েন্টিতে আগ্রাসী ব্যাটিং ক্রিকেটের প্রচলিত শটের ধারণাকেই দিয়েছে নতুন চ্যালেঞ্জ। রশিদ খান, সূর্যকুমার যাদব, গ্লেন ম্যাক্সওয়েল থেকে ন্যাটালি শিভার-ব্রান্ট—তারকাদের হাত ধরে বেশ কয়েকটি শট পেয়েছে আলাদা পরিচিতি। কোনোটিতে আছে নিখুঁত টাইমিং, কোনোটিতে কবজির জোর, আবার কোনোটিতে স্রেফ কল্পনাকেও হার মানানো উদ্ভাবন।

ক্রিকেটের সেই বিচিত্র ও বিস্ময়জাগানিয়া শটগুলোর গল্প নিয়েই এ আয়োজন।নো লুক শটএই শটে ব্যাটসম্যান বলের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন, তবু শটটি ঠিক জায়গায় লাগে। মনে হয় যেন না দেখেই মারলেন! এই শটের নাম এলে সবার আগে আসে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের নাম। ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার নিয়মিত এই শট খেলতেন।

এখন দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস, পাকিস্তানের সাইম আইয়ুবও এই শট নিয়মিত খেলেন।রশিদের ‘স্নেক শট’রশিদ খান নিজেই এই শটের নাম দিয়েছেন ‘স্নেক শট’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর