advertisement
advertisement

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে সংবিধান সংশোধন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে সংবিধান সংশোধন

রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ শনিবার দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, পতিত, পরাজিত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা বাংলাদেশের দুই-এক জায়গায় দু-একটি পেট্রোল বোমা মেরে, দু-একটি থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে অরাজকতা তৈরি করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো যাঁরা শহীদ হয়েছেন, তাদের আত্মাকে বিসর্জন দিয়ে নতুন করে একটা কিছু করবে।

এগুলো করে কোনো লাভ হবে না।বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল উল্লেখ করে মীর শাহে আলম বলন, ‘কিছু বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে, আগের সরকারের মতো গুম–হত্যা–গুলি চালিয়ে আমরা নির্মূল করতে চাই না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর