বাদল ফরাজি এখন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন
বাদল ফরাজি এখন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেনভারতে বেড়াতে গিয়ে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।বন্দী বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে আনার পর বাদল ফরাজি দেশের কারাগারে ছিলেন।
১৬ নভেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর প্যারোল মঞ্জুর করে।কারাগার কর্তৃপক্ষ বলছে, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁর মুক্তির প্রক্রিয়া চলছে।বাদল ফরাজিকে নামের মিলের কারণে ভারতের দিল্লির একজন বৃদ্ধাকে খুনের মামলায় গ্রেপ্তার ও ভুলভাবে দণ্ডিত করা হয়েছিল বলে স্পষ্ট।
কারণ, হত্যাকাণ্ডের ২ মাস ৭ দিন পর ভারতে প্রবেশ করেন বাংলাদেশি বাদল ফরাজি।অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলে আসছেন, ভারতের পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল, যিনি নিহত বৃদ্ধার গৃহকর্মী ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।