বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের প্রকৃত শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ বহন করবে সরকার। বাকি ১৫ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে। দেশভেদে চারটি গ্রুপে ভাগ করে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য পৃথক হারে শিক্ষা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
এ লেভেল পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এ সুবিধা পাওয়া যাবে।১৯ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।গ্রুপভেদে শিক্ষা ভাতার সীমা প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে।
গ্রুপ ‘ক’-এর মিশনগুলোয় এ লেভেল পর্যায়ে এক সন্তানের জন্য বছরে সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।