advertisement
advertisement

মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট

অনুষ্ঠানে উপস্থিত গেমার ও কনটেন্ট নির্মাতারা

advertisement

এক যুগের বেশি সময়ের অপেক্ষা শেষে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গেমিং–দুনিয়ার সবচেয়ে আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। গত বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তির দিনেই রাজধানীর একটি রেস্তোরাঁয় গেমারদের জন্য গেমটি খেলার সুযোগ করে দিয়েছে গিগাবাইট ও গেমিং ব্র্যান্ড অরাস।

‘গিগাবাইট প্রেজেন্টস এক্সপেরিয়েন্স গ্র্যান্ড থেফট অটো ৬’ শীর্ষক এ আয়োজনের সহযোগী ছিল প্লেএভার।বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এ আয়োজনে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে গেমার, কনটেন্ট নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন। প্রথম ১০০ জন অংশগ্রহণকারী মুক্তির দিনেই জিটিএ ৬ সরাসরি খেলার সুযোগ পান। গেম প্লে সেশনের পাশাপাশি আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গিগাবাইট ও অরাসের সর্বশেষ প্রযুক্তিপণ্যের প্রদর্শনী।

সেখানে নতুন প্রজন্মের মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, গেমিং ল্যাপটপ ও হাই রিফ্রেশ রেট মনিটর কাছ থেকে দেখা ও ব্যবহার করে দেখার সুযোগ পান উপস্থিত দর্শনার্থীরা।গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, বাংলাদেশের গেমিং কমিউনিটিকে বিশ্বমানের গেমিং ও হার্ডওয়্যার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রাখতেই এই উদ্যোগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর