advertisement
advertisement

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের (মধ্যে) হাত থেকে পুরস্কার নিচ্ছেন মুসনাদ–ই–আহমদ। ডান পাশে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

advertisement

তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ অর্জন করেছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুসনাদ–ই–আহমদ। ‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ শ্রেণিতে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আবদুন নাসের খান, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন খাতের ৮ উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়।ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর