সোনারগাঁয়ের তাওয়ামা ও সুফিদের কবরের ছবি অবলম্বনে
বাংলায় ত্রয়োদশ শতকের শুরুতে তুর্কিদের বিজয়ের পর শিক্ষাক্ষেত্রে এক নতুন ধারার বিকাশ ঘটে, যা সমাজজীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এর আগে বৌদ্ধবিহার ও ব্রাহ্মণ্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই ছিল জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র। শিক্ষার মাধ্যম ছিল মূলত সংস্কৃত ভাষা এবং তা উচ্চবিত্ত ও বিশেষাধিকারপ্রাপ্ত শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুসলিম শাসন প্রতিষ্ঠার পর বাংলার শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়।
শাসকেরা শিক্ষার প্রসারকে ধর্মীয় কর্তব্য ও সামাজিক দায়িত্ব উভয় হিসেবেই বিবেচনা করতেন। ফলে মক্তব, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় তাঁরা সক্রিয় পৃষ্ঠপোষকতা প্রদান করেন। সুফি সাধক, ওলামা, অভিজাত শ্রেণি ও স্থানীয় নেতৃত্বের সম্মিলিত উদ্যোগে শিক্ষা ও জ্ঞানচর্চার একটি শক্তিশালী ভিত্তি গড়ে ওঠে। এ সময়ের শিক্ষাব্যবস্থার প্রধান স্তম্ভ ছিল মসজিদ, মক্তব ও মাদ্রাসা।
মসজিদে ইসলামি জ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত অনানুষ্ঠানিক শিক্ষা প্রদান করা হতো এবং ইমামেরা শিক্ষকের দায়িত্বও পালন করতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।