advertisement
advertisement

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা: নাহিদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা: নাহিদ

যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে দেশে ফিরে সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ২২ নভেম্বর

advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তাঁর সঙ্গে সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নিতে যাচ্ছে। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ তথ্য জানিয়েছে বলেন, সংলাপে তাঁরা জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানাবেন।

আজ রোববার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ এসব কথা বলেন। যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে দেশে আজ রোববার বিকেলে দেশে ফেরেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন, সেই লক্ষ্যে সংলাপে এনসিপির অংশগ্রহণ নিয়ে বিমানবন্দরে দলীয় অবস্থান তুলে ধরেন নাহিদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশে একটা সংকটকাল চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর