advertisement
advertisement

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রসিকিউটর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ রোববার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।

advertisement

দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, এই তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ধরনের মামলা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। তাই একটু সময় লাগছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ রোববার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার এ কথা বলেন।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যক্রম আবার আলোচনায় এসেছে। আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তার কোনো অগ্রগতি আছে কি না।এর জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, সারা দেশে যে সহিংসতা চলছে, তাঁরা সেটা দেখছেন। ট্রাইব্যুনালের একটি মামলায় আওয়ামী লীগের কয়েকজনের বিচারের ব্যাপারে একটি অভিযোগ গঠিত হয়েছিল।

সেই অভিযোগে বলা ছিল, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন কি না, সেটার বিচার হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর