advertisement
advertisement

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, অপরজন শিশু উন্নয়ন কেন্দ্রে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, অপরজন শিশু উন্নয়ন কেন্দ্রে

কারাগার

advertisement

ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিউমার্কেট থানার মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আপেল মাহমুদ (২০) ও রায়হান আহমেদ নাহিকে (১৯) কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্য আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঢাকার শিশু আদালত-২–এর বিচারক সিরাজাম মুনীরা তাকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানোর আদেশ দিয়েছেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিউমার্কেট থানার এসআই মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী আসামিদের আদালতে হাজির করে দুজনকে কারাগারে ও অপরজনকে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন।

শুনানির সময় আসামিদের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি স্থানে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর