advertisement
advertisement

ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত

বীর সাহুর সঙ্গে স্বপ্ন। কোলাজ

advertisement

একসময় হরিয়ানার মঞ্চ কাঁপিয়েছেন নাচে। আঞ্চলিক গানের জগৎ পেরিয়ে পরিচিতি পেয়েছেন সারা ভারতে। ‘বিগ বস ১১’-এর প্রতিযোগী হয়ে রাতারাতি হয়ে উঠেছিলেন জাতীয় পর্যায়ের পরিচিত মুখ। সেই স্বপ্না চৌধুরীর ব্যক্তিগত জীবন এবার নতুন করে আলোচনায়। ছয় বছরের দাম্পত্যের ইতি টানতে স্বামী বীর সাহুর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুধু বিচ্ছেদের খবর নয়, এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্যের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতার ইঙ্গিত এবং বিয়ের পর হারিয়ে যাওয়া ব্যক্তিগত পরিচয় নিয়েও কথা বলেছেন এই গায়িকা ও নৃত্যশিল্পী। এনএমএফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বপ্না জানিয়েছেন, তাঁদের সম্পর্কের পরিস্থিতি বদলে যাওয়ায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজন। কেন তাঁদের সংসার ভাঙছে, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।

স্বপ্নার ভাষায়, সম্পর্কের ভেতরে কী ঘটেছে, তা কেবল তিনি ও বীরই জানেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর