প্রিয়, জানি না, এ চিঠি তুমি কখনো পড়বে কি না। হয়তো তুমি এখন অন্য কারও গল্পে ভালো আছ আর আমি আজও সেই একই জায়গায় আটকে আছি, যেখানে তুমি আমাকে শেষবার রেখে গিয়েছিলে। মনে করেছিলাম, তুমি ফিরে আসবে। কোনো কারণ না জানিয়েই তুমি চলে গিয়েছিলে। প্রথমে ভেবেছিলাম, হয়তো রাগ করেছ। অভিমান ভাঙলে আবার ফিরে আসবে। কিন্তু তুমি আর ফিরলে না। সেদিন বুঝেছিলাম, সব ভালোবাসার পরিণতি সুন্দর হয় না।
কিছু ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু স্মৃতির পাতায় নীরবে চাপা পড়ে থাকে। তোমাকে এখনো মিস করি। কিন্তু সে কথা বলার অধিকার হয়তো আমার আর নেই। তুমি কেমন আছ, কী করো, আগের মতো হাসো কি না, কিছুই জানি না। জানতেও চাই না। কারণ, তোমার বর্তমানের খবর জানলে হয়তো আবারও ভেঙে পড়ব।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comতোমাকে কোনো অভিযোগ করতে চাই না।
হয়তো আমাদের গল্পের সমাপ্তি তোমার কাছে যতটা সহজ ছিল, আমার কাছে ততটা সহজ ছিল না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।