advertisement
advertisement

বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা

রুমিন ফারহানা

advertisement

বিএনপিতে ফেরার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন দলটি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এই সংসদ সদস্য জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি আবেদন করেননি। বর্তমান অবস্থার জন্য শুকরিয়ার শেষ নেই তাঁর। আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিএনপিতে আবার ফেরা নিয়ে প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না?

তাঁদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।’রুমিন ফারহানা, সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করে থাকেন, আমি বিএনপিতে ফিরে যাব কি না, সবার উদ্দেশে আমি এ জবাব দিয়েছি।মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে এ কঠিন সত্য মানতে হবে: রুমিন ফারহানারুমিন ফারহানা আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর