মোস্তাফিজুর রহমান
চলমান নাশকতায় ‘অর্থায়নের’ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তিনি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।আজ মঙ্গলবার ভোরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে থেকে ডিবি রমনা বিভাগের একটি দল তাঁকে আটক করে।ডিবি রমনা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ প্রথম আলোকে বলেন, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের ঘটনায় করা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
মামলাগুলো যাচাই–বাছাই চলছে।ডিবি সংশ্লিষ্ট সূত্র বলছে, মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।