advertisement
advertisement

পূর্ণিমার জ্যোৎস্নায় শাকিলের কণ্ঠে নজরুলের গান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
পূর্ণিমার জ্যোৎস্নায় শাকিলের কণ্ঠে নজরুলের গান

সংগীত পরিবেশন করছেন খায়রুল আনাম শাকিল। গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্রে

advertisement

অগুনতি বহুতল ভবনে আকাশ ঢেকে ফেলা এই ঢাকা শহরে কবে কখন পূর্ণিমা আসে-যায়, তা ঠাহর করাই দুরূহ। সেই দুর্লভ সুযোগ পাওয়া গেলে চাঁদের আলো গায়ে মেখে গান শোনা কতটা আনন্দের হতে পারে, তা বলে বোঝানোর চেষ্টা বৃথা।

আজ মঙ্গলবার দিনের শেষে পূর্ব আকাশে যখন পূর্ণিমার চাঁদ উঠল, তখন জ্যোৎস্নায় ভিজে সুরের ইন্দ্রজালে ভেসে যাওয়ার সুযোগ পেলেন শ্রোতারা।বিশ্বসাহিত্য কেন্দ্রের নবম তলার ওপরের খোলা ছাদে শ্রোতাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে গানে মোহিত করে রাখলেন বরেণ্য শিল্পী খায়রুল আনাম শাকিল। ঘোষণা অনুযায়ী ঠিক সন্ধ্যা ছয়টাতেই শুরু হয় সুরসাগরে ভাসার পালা।

শিল্পী আসর শুরু করেন ‘এ নহে বিলাস বন্ধু’ গজলটি পরিবেশন করে।শুরুতে সঞ্চালক এম আলমগীর শিল্পীর পরিচিতি তুলে ধরে শ্রোতাদের আমন্ত্রণ জানান খায়রুল আনাম শাকিলের সুরেলা কণ্ঠে প্রেম ও দ্রোহের কবি নজরুলের বাণী ও সুরের অমিয় রসধারা উপভোগের জন্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর