advertisement
advertisement

প্রথম আলোর নাজনীন আখতারসহ ২২ সাংবাদিক পেলেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
প্রথম আলোর নাজনীন আখতারসহ ২২ সাংবাদিক পেলেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন প্রথম আলোর নাজনীন আখতার

advertisement

গণমাধ্যমে প্রকাশিত–প্রচারিত সেরা প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ২২ সাংবাদিক। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার। ‘কারাগারে জন্ম, সেখানেই বেড়ে ওঠে ওরা’ শীর্ষক প্রতিবেদনের জন্য তিনি পুরস্কার পেয়েছেন।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিআরইউর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।অনুষ্ঠানে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে মোট ২২টি ক্যাটাগরিতে ২২ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। প্রত্যেক বিজয়ী ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে অর্থপুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর