advertisement
advertisement

এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, কত জিপিএতে আবেদন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, কত জিপিএতে আবেদন

১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে অনুষ্ঠিত হবে পরীক্ষা

advertisement

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা।

নীতিমালা অনুযায়ী, এ বছরও টানা দ্বিতীয়বারের মতো একই দিনে ও অভিন্ন প্রশ্নে এমবিবিএস ও বিডিএস কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নীতিমালায় বলা হয়েছে, এ নীতিমালা ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৬-২০২৭’ নামে অভিহিত হবে।মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ের প্রস্তুতিতে যে কৌশলভর্তি নীতিমালায় বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তিতে একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর