advertisement
advertisement

মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম (মাঝে)

advertisement

আওয়ামী লীগ সরকারের শাসনামলে (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট) সংঘটিত খুন-গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন ইত্যাদি মানবতাবিরোধী অপরাধ ও অপরাধী চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা এই গণশুনানির আয়োজন করবে।বিষয়টি জানাতে স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে আজ বুধবার চিঠি দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটরের কার্যালয় এই তথ্য সাংবাদিকদের জানিয়েছে।চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত খুন-গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন ইত্যাদি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন দল সংশ্লিষ্ট জেলায় গণশুনানির মাধ্যমে অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণের একটি উদ্যোগ নিয়েছে।নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত, নিহত ও ভুক্তভোগী পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই গণশুনানি অনুষ্ঠিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি সরকার দিয়েছে।গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোয় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণম...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর