গুলি
খুলনা নগরে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে নগরের দক্ষিণ টুটপাড়া খ্রিষ্টিয়ান পাড়া এলাকায় ছোট খালপাড় জনকল্যাণ স্কুলের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা গুলি করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মিল্টন বারিকদার। তিনি বেসরকারি সংস্থা সিএএস আভা সেন্টারের জেনারেল ম্যানেজার।
তাঁর অভিযোগ, কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময় তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় আজ তিন ব্যক্তি তাঁর বাড়ির সামনে গিয়ে গুলি ছোড়েন।মিল্টন বারিকদার প্রথম আলোকে বলেন, কয়েকজন ব্যক্তি তাঁর কাছে সাড়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁদের দাবি ছিল, তাঁদের দলের চারজন সদস্য আটক রয়েছেন। তাঁদের ছাড়িয়ে আনতে দিতে হবে আড়াই লাখ টাকা।
এ ছাড়া তাঁদের দলে ৭০ জন সদস্য রয়েছেন দাবি করে প্রত্যেককে মিষ্টি খাওয়ানোর জন্য পাঁচ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা চান তাঁরা।মিল্টন বারিকদার বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে মুখোশ পরা তিন ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর বাড়ির সামনে আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।