গুলশানে বাড়িতে তল্লাশি চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২০ জনকে আটকের পর বাড়ির সামনে যুবদল নেতা–কর্মীদের সঙ্গে রবিউল ইসলাম নয়ন
বাড়ির সামনে জড়ো হয়েছেন একদল যুবক। তাঁদের কেউ অবস্থান নিয়েছেন ফটকের সামনে, কেউ বাড়ির চারপাশে। কেউ যাতে পালাতে না পারেন, সে জন্য নেতা-কর্মীদের সতর্ক করছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। একপর্যায়ে নিজেই বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকেন। এরপর বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে একে একে লোকজনকে নিচে নামিয়ে আনেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বুধবার বিকেলে রাজধানীর গুলশানের ৪১ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়িটি থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে ২০ জনকে আটক করে পুলিশে দিয়েছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।আটকের এ ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন নয়ন। ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলায় একটি ডেন্টাল ক্লিনিক ও সেলুনের সাইনবোর্ড রয়েছে। বিকেলে নেতা-কর্মীদের নিয়ে সেখানে যান নয়ন। বাড়ির চারপাশে অবস্থান নিয়ে কাউকে পালাতে না দেওয়ার নির্দেশ দেন তিনি।
এরপর প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।