advertisement
advertisement

শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় রিকশার ওপর দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্যালুট দিয়েছিলেন রিকশাচালক মো. সুজন খান। সেই মুহূর্তের প্রতিকৃতি শোভা পাচ্ছে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মাঠে। গতকাল বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে

advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মারক নিয়ে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এটিই হতে যাচ্ছে দেশে শহীদদের স্মারকের সবচেয়ে বড় উন্মুক্ত প্রদর্শনী।বুধবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময় অন্তত ৪০ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

এই বিশেষ প্রদর্শনী ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।৫৯০ শহীদের দুই হাজারের বেশি স্মারক সংগ্রহসংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, সরকারি গেজেট অনুসারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৫৬।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর