advertisement
advertisement

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

advertisement

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বারবার একটি দাবি জানিয়ে আসছেন, তা হলো শক্তিধর প্রতিবেশীরা যেন তাঁর দেশকে সমান মর্যাদা দেয়। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি ভারতের রাজধানী দিল্লি সফর করলেন। এই সফরের মধ্য দিয়ে তাঁর সেই নীতির পরীক্ষা হলো। বছরের পর বছর ধরে সম্পর্কে যে চিড় ধরেছিল, তা এবার দুই পক্ষই নতুন করে শুরু করতে চেয়েছে।দুই দেশের নেতার মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো।

৩৬ বছর বয়সী বালেন্দ্রর পরনে ছিল পরিচিত কালো স্যুট, চোখে সানগ্লাস। তিনি দাঁড়িয়েছিলেন সাদা পোশাক পরা ৭৬ বছর বয়সী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে। জেন-জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে একের পর এক বিক্ষোভে নেপালে বালেন্দ্র শাহর পূর্বসূরির পতন ঘটে। এরপরই ক্ষমতায় আসেন তিনি।অন্যদিকে ভারতে মোদি টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নিজ দেশে তিনিও শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের মুখে পড়েছেন।

তবু দুই নেতা সম্পর্কের উষ্ণতা তুলে ধরতে বদ্ধপরিকর ছিলেন বলে মনে হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর