বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বুধবার এক বিবৃতিতে প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেন।
তিনি অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।জামায়াতের বিবৃতিতে বলা হয়, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম পত্রিকাটির প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’কে আনুষ্ঠানিক আইনি নোটিশ (কনসার্নস নোটিশ) পাঠিয়েছেন।
অস্ট্রেলিয়ার ‘ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)’ আইনের ১২ এ ধারার আওতায় এ নোটিশ পাঠানো হয়।বিবৃতি অনুযায়ী, নোটিশে সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর বলে চিহ্নিত করেছে জামায়াত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।