advertisement
advertisement

‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

advertisement

বাংলা, হিন্দি ও ইংরেজি—তিন ভাষাতেই রাজ্যের নাম থাকবে ‘পশ্চিমবঙ্গ’। এমন নামকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় ডিসেম্বর মাসের গোড়ার দিকে শীতকালীন অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন তিনি।বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতীয় এই রাজ্য দীর্ঘদিন ধরে ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ নামে পরিচিত।

নামটি পরিবর্তন করে সরকারি ও প্রশাসনিক নথিতে ইংরেজি, হিন্দিসহ সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল নামটি আর থাকছে না।সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রাজ্যের মন্ত্রিসভা ইতিমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

বিধানসভায় প্রস্তাবটি পাস হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় সরকার ও সংসদে পাঠানো হবে।এ বিষয়ে রাজ্য সরকারের যুক্তি হলো, ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের আদ্যক্ষর ‘ডব্লিউ’ হওয়ার কারণে তা ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে একেবারে শেষের দিকে অবস্থান করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর