advertisement
advertisement

গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

বার্সেলোনা এগিয়ে যায় গর্ডনের গোলে

advertisement

সাবাহ ১ : ৪ বার্সেলোনাএক দলের ছিল গোল দেওয়ার ধারা, আরেক দলের হজমের।দুই দলের মুখোমুখি লড়াইয়েও বজায় থাকল তা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজারবাইজানের ক্লাব সাবাহকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

জোড়া গোল করেছেন অ্যান্থনি গর্ডন, একটি করে গোল করেছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস।এবারের চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে পাঁচ ম্যাচে ১৪ গোল হজম করল সাবাহ, সমান ম্যাচে বার্সেলোনা গোল করেছে ১৮টি।চোটের কারণে রদ্রি ও লামিনে ইয়ামাল ছিলেন না, আর শুরুর একাদশে রাফিনিয়াকে নামাননি হান্সি ফ্লিক। ম্যাচের শুরুতে স্বাগতিক সাবাহ বেশ ভালো প্রতিরোধ গড়ে তোলে। গর্ডনের প্রথম গোলের আগেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা।

ইভান লেপিনজিকার বাঁকানো শট বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার মাথার ওপর দিয়ে গিয়ে ক্রসবারে লেগে ফিরে আসে।তবে ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর