advertisement
advertisement

বড় ব্যবসায়ী গ্রুপের সম্মিলিত আর্থিক হিসাব প্রকাশের প্রস্তাব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
বড় ব্যবসায়ী গ্রুপের সম্মিলিত আর্থিক হিসাব প্রকাশের প্রস্তাব

advertisement

দেশের বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর একাধিক কোম্পানি থাকলেও পুরো গ্রুপের আর্থিক অবস্থা একসঙ্গে জানার সুযোগ সীমিত। নতুন কোম্পানি আইনের খসড়ায় মূল কোম্পানি ও সহযোগী কোম্পানিগুলোর সম্মিলিত হিসাব প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এতে গ্রুপের অভ্যন্তরীণ ঋণ, গ্যারান্টি ও জামানতের তথ্যও প্রকাশ করতে হবে।নতুন কোম্পানি আইনের খসড়ায় এমন প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান কোম্পানি আইন, ১৯৯৪ পরিবর্তন করে সরকার এখন নতুন কোম্পানি আইন করতে যাচ্ছে।

মতামতের জন্য নতুন আইনের খসড়াটি বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় গত সোমবার। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ খসড়ার ওপর মতামত দিতে অংশীজনদের অনুরোধ করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বড় ব্যবসায়ী গ্রুপগুলো অনেক সময় একাধিক কোম্পানির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে। কোনো কোম্পানি উৎপাদন করে, কোনোটি পণ্য আমদানি করে, আবার অন্য কোনো প্রতিষ্ঠান বিপণন বা বিনিয়োগের কাজ করে।

এসব কোম্পানির মালিকানা ও আর্থিক লেনদেনের মধ্যে যোগসূত্র থাকলেও প্রতিটি প্রতিষ্ঠানের হিসাব আলাদাভাবে প্রকাশিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর