অধ্যক্ষ সম্মিলনের তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ২০২৭ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি বলছেন, সেশনজট জাদুঘরে চলে যাবে।আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন।
আগামী শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনের তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড ও উদ্যোগের কথা তুলে ধরেন উপাচার্য। এ সময় লিখিতভাবেও সাংবাদিকদের কাছে তথ্য দেওয়া হয়।
এতে বলা হয়, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় প্রতিটি পর্যায়ে দুই থেকে তিন বছরের বেশি সেশনজট ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।