advertisement
advertisement

মশার শরীরে কী ঢোকালেন বিজ্ঞানীরা, ডেঙ্গু কমল ৬৮ শতাংশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
মশার শরীরে কী ঢোকালেন বিজ্ঞানীরা, ডেঙ্গু কমল ৬৮ শতাংশ

গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কীটতত্ত্ব বিভাগে এডিস ইজিপ্টাই প্রজাতির মশা পরীক্ষা করে দেখা হচ্ছে

advertisement

মশা মেরে ফেলা কিংবা মশার কামড় এড়িয়ে চলার বদলে এর শরীরে বিশেষ একধরনের উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু মোকাবিলার নতুন পদ্ধতি পরীক্ষা করেছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।গত শনিবার একটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষকেরা এ গবেষণার ফলাফল তুলে ধরেন।

বিশ্বের ডেঙ্গুপ্রবণ দেশগুলোর অন্যতম ব্রাজিলে কয়েক হাজার শিশুর ওপর এ গবেষণা চালানো হয়।গবেষকেরা লাখ লাখ এডিস ইজিপ্টাই মশার শরীরে পরীক্ষাগারে ওলবাকিয়া নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে সেগুলো অবমুক্ত করেন। সাধারণত এ প্রজাতির মশার শরীরে ব্যাকটেরিয়াটি থাকে না।

তবে অন্য অনেক প্রজাতির কীটপতঙ্গের শরীরে এটি প্রাকৃতিকভাবেই পাওয়া যায়।মানুষের শরীরে মশাবাহিত রোগ ছড়ানো ঠেকাতে মশার জিনগত বা জৈবিক বৈশিষ্ট্য পরিবর্তনের এটাই সর্বশেষ উদ্যোগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর