খুলনা শহরের একটি নার্সারিতে দেখা অরেঞ্জ বার্ড ফুল
লিখতে গিয়েই মহাদেব সাহার একটি কবিতার কয়েকটা লাইন মনে ভেসে উঠছে, ‘প্রিয়তমা, তোমাকে কী বলে ডাকি?/ মা? মাতৃভূমি?/ নাকি অন্য কোনো নামে?/ যে নামে ডাকলে তুমি/ আসবে আমার কাছে/ ছুঁয়ে যাবে আমার হৃদয়?/ আমি তো পারিনি/ তোমাকে চিনতে,/ বুঝতে তোমার ভাষা।’ গত বছর এপ্রিলের ৪ তারিখে খুলনার বয়রায় জঙ্গল নার্সারি অ্যাগ্রিকালচার সেন্টারে ঢুকতেই চোখে পড়েছিল একটি ফুল, কখনো এ রকম ফুল দেখিনি। সে ফুলের একেকটা পাপড়ি একেক রকম।
কখনো মনে হচ্ছে ওটা একটা পাখি, কখনো মনে হচ্ছে গনগনে লাভার গলিত স্রোতে বা আগুনের শিখা। এ জন্য এর নাম ‘লাভা ফ্লাওয়ার্স’। খুব ভালো করে লক্ষ করলে আবার দেখা যায় আনাড়ি খাদকের মুখে ব্ল্যাকবেরির জ্যাম দিয়ে পাউরুটি খাওয়ার সময় যেমন প্রায়শই তার খানিকটা মুখে লেগে থাকে, সে রকম ফুলটির মুখের কাছে থাকা চকচকে কালো দাগের কারণে এর নাম হয়েছে ‘জ্যামি মাউথ’।
আবার দুটি খাড়া পাপড়িকে দেখে মনে হলো, একটা খরগোশ যেন তার দুটি সাবধানী কান উঁচিয়ে রেখেছে—এ জন্য নাম ‘র্যাবিট ইয়ার্স’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।