ফেনীর পরশুরাম সীমান্ত
পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন নরসিংদীর পাঁচ যুবক। তাঁদের অভিযোগ, দালাল চক্র তাঁদের পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। পরে জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাঁদের। দেশে ফিরে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে আসার সময় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জনকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার সকালে পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক পাঁচ যুবক হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬) ও কামাল উদ্দিন (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭) এবং আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮)।
অটোরিকশাচালক হলেন পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৬)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই পাঁচ যুবক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।