advertisement
advertisement

অর্ণবের কনসার্ট থেকে ‘দেলুপি’ ছুটির দিনের যত আয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
অর্ণবের কনসার্ট থেকে ‘দেলুপি’ ছুটির দিনের যত আয়োজন

অর্ণব। ফেসবুক থেকে

advertisement

হালকা শীতের আমেজে আজ ছুটির দিনে রাজধানীতে রয়েছে গান, সিনেমাসহ নানা আয়োজন। জেনে নেওয়া যাক বাছাই কয়েকটি আয়োজনের কথা।‘হোক কলরব’–এর দুই দশক পূর্তিতে কনসার্টসহজ সুর আর কাব্যিক কথার জন্য তরুণদের মধ্যে সাড়া ফেলেছিল ‘হোক কলরব’। ২০০৬ সালে প্রকাশিত গানটি কারও মনে হয়েছিল রোমান্টিক, সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে সেটিই আবার হয়ে উঠেছে আন্দোলনের স্লোগান।

আলোচিত হোক কলরব অ্যালবামের দুই দর্শক পূর্তি উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। ‘হোক কলরব’ শিরোনামের আয়োজনটি করছে টুয়েন্টিজ কমিউনিকেশনস। অর্ণবের সঙ্গে মঞ্চে থাকবেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক। অর্ণব গাইবেন ‘হোক কলরব’, ‘তোমার জন্য’সহ তাঁর জনপ্রিয় কয়েকটি গান।

বিকেল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান।পাগলা কানাইকে উৎসর্গপাগলা কানাইকে উৎসর্গ করে লোকসংগীতের আয়োজন করেছে ছায়ানট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর