advertisement
advertisement

বিড়ালের লেজে হাত দিলেই খেপে যায় কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বিড়ালের লেজে হাত দিলেই খেপে যায় কেন

advertisement

বিড়ালকে আদর করতে গেলে মাঝেমধ্যে পায়ের কাছে এসে গা ঘষে, গরগর শব্দ করে, আবার নিজে থেকেই কোলে উঠে পড়ে। তুমি ভাবলে, আজ বুঝি বিড়ালের আদর পাওয়ার মেজাজ বেশ ভালো। তাই একটু পরম মমতায় লেজে হাত বুলিয়ে দিলে। ব্যস! মুহূর্তেই বদলে গেল ওর মেজাজ। হাত সরিয়ে নেওয়ার আগেই ওটা হয়তো থাবা বসিয়ে দিল, কামড়ে দিল কিংবা সেখান থেকে উঠে চলে গেল।অথচ কুকুর হলে ব্যাপারটা উল্টোও হতে পারত।

অনেক কুকুর পিঠের ওপর চিৎ হয়ে শুয়ে পেট এগিয়ে দেয়। কিন্তু বিড়ালের লেজে বা পেটে হাত দিলে বিড়াল খেপে যায়। কেন? এর পেছনে আছে বিড়ালের শিকারি স্বভাব, আত্মরক্ষার কৌশল আর শরীরের কিছু বিশেষ বৈশিষ্ট্য।পেট এত সংবেদনশীল কেনবিড়াল একই সঙ্গে শিকারি এবং অন্য প্রাণীর শিকার। ছোট প্রাণী ধরে খেতে পারে, আবার বড় প্রাণীর আক্রমণের শিকারও হতে পারে। তাই নিজের শরীরের কিছু অংশ নিয়ে বিড়াল বেশ সতর্ক থাকে।

পেট তার মধ্যে অন্যতম।বিড়ালের পেটের ভেতরে আছে যকৃত, পাকস্থলী ও অন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর