advertisement
advertisement

১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি

খাবার পরিবেশনের জন্য প্লেটে মাংস তুলে দিচ্ছেন মোহাম্মদ সুজন। গত বুধবার টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকার হিজুলী গ্রামে

advertisement

দুপুর ১২টার পর থেকেই আলাউদ্দিনের রেস্তোরাঁয় ভিড় বাড়ে। সেখানে একসঙ্গে ৩০ জনের বসে খাওয়ার ব্যবস্থা আছে। এ কারণে অনেককে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এক দলের খাওয়া শেষ হলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা বসেন। এই রেস্তোরাঁয় মাত্র ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ভাত ও মাষকলাইয়ের ডাল ফ্রি। বিভিন্ন এলাকা থেকে এই রেস্তোরাঁয় সস্তায় খেতে ছুটে আসেন মানুষ। রেস্তোরাঁটির নাম ‘মিশকার নূর হোটেল এন্ড রেস্টুরেন্ট’।

এটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় অবস্থিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর