advertisement
advertisement

পুলিশকে উপহাস করে ‘সন্ত্রাসীর’ ফেসবুক পোস্ট, বললেন দেশি অস্ত্র ব্যবহার করেন না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
পুলিশকে উপহাস করে ‘সন্ত্রাসীর’ ফেসবুক পোস্ট, বললেন দেশি অস্ত্র ব্যবহার করেন না

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র–গুলি নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন। গতকাল বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে

advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে তাঁর গোপন আস্তানায় অভিযান এবং অস্ত্র উদ্ধারের খবরের পরিপ্রেক্ষিতে পুলিশকে নিয়ে উপহাস করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। অভিযানে গ্রেপ্তার হওয়া ছয়জন ‘প্রতিহিংসার শিকার’ বলে উল্লেখ করেন তিনি।গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে এই পোস্ট দেন রায়হান। ওই পোস্টে দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়াকে ইঙ্গিত করে রায়হান লেখেন, ‘বাংলা’ অস্ত্র তিনি ব্যবহার করেন না।

এসব অস্ত্র ব্যবহারে হাত ছিঁড়ে যায়।পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার ভুজপুর এলাকার পাহাড়ে অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গত বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি একটি পিস্তল এবং একটি একনলা বন্দুক ও ৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার করা হয়েছে রায়হানের ছয় সহযোগীকে।

তবে রায়হানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।পুলিশের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর থেকে রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর