advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা

মো. মহিউদ্দিন রুবেল, সাবেক পরিচালক, বিজিএমইএ

advertisement

মো. মহিউদ্দিন রুবেল, সাবেক পরিচালক, বিজিএমইএহাতে সময় পাঁচ সপ্তাহের মতো। ৫ জানুয়ারির মধ্যে মতামত দিতে হবে, শুনানি ২৫ জানুয়ারি। এর মধ্যেই ঠিক হবে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক সর্বোচ্চ ১৮ শতাংশে থাকবে, নাকি ২০ শতাংশে উঠবে। ২৫ নভেম্বরের ‘অতিরিক্ত সক্ষমতা’ (এক্সেস ক্যাপাসিটি) শুল্কের প্রস্তাব হঠাৎ আসেনি।

এটি দেড় বছরের একটি প্রক্রিয়ার ফল।পাল্টা–শুল্ক থেকে সেকশন ৩০১ ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পাল্টা–শুল্ক ঘোষণা করেন। দর-কষাকষিতে তা ২০ শতাংশে নামে। ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ১৯ শতাংশ হারে পারস্পরিক বাণিজ্যচুক্তিতে (এআরটি) সই করে। কিন্তু ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করে দেন।

২৪ ফেব্রুয়ারি বসে সেকশন ১২২-এর ১০ শতাংশ অস্থায়ী শুল্ক।মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) সেকশন ৩০১-এর আওতায় দুটি তদন্ত শুরু করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর