advertisement
advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোক ভেবে ইসলামি বক্তার গাড়িতে হামলা, ভাঙচুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোক ভেবে ইসলামি বক্তার গাড়িতে হামলা, ভাঙচুর

ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

advertisement

নেত্রকোনায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মনে করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর গাড়ি থামানোর চেষ্টা করেন। গাড়ি না থামানোয় তাঁরা পিছু নিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতের কবলে পড়েছেন ভেবে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চাইছিলেন ওয়াসেক বিল্লাহ।হামলার সময় গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। ঘটনার এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওয়াসেক বিল্লাহকে বলতে শোনা যায়, ‘আমাদেরকে বাঁচান। ভাই, ডাকাত ডাকাত! আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি হেফাজত করো। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও।

আমি নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও।’ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীওয়াসেক বিল্লাহ নোমানীর ঘনিষ্ঠজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা-২ আসনের প্রার্থী হয়ে অংশ নেওয়া মাওলানা আবদুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে নোমানীসহ তাঁর সফরসঙ্গীরা নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায়...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর