গাছে থোকায় থোকায় ঝুলছে লেবু। ১৯ নভেম্বর বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামে
যেদিকে চোখ যায়, লেবুগাছ। বাড়ির আঙিনা থেকে বিস্তীর্ণ মাঠ পর্যন্ত সবুজ বাগান। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ছয় গ্রামে গত প্রায় দেড় যুগে লেবু হয়ে উঠেছে প্রধান অর্থকরী ফসল। প্রতিদিন এলাকায় বসছে লেবুর হাট, আসছেন দেশের নানা জেলার পাইকারেরা।কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৯৫ কোটি টাকার লেবু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাজার অনুকূলে থাকলে বেচাকেনার পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়াতে পারে।
কিন্তু প্যাকেজিং, সংরক্ষণ ও পরিবহনের ঘাটতিতে একবার শুরু হয়েও রপ্তানি থেমে গেছে।ছয় গ্রামে লেবুর সাম্রাজ্যফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে সীমান্তবর্তী এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর, গোপীনাথপুর, সোয়াইতপুর, বেতবাড়ী, কাহালগাঁও ও দোলমা—এই ছয় গ্রামে লেবু চাষের বিস্তার ঘটেছে। স্থানীয়ভাবে এলাকাটি ‘লেবুর সাম্রাজ্য’ নামে পরিচিত।
আড়াই থেকে তিন হাজার কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লেবু চাষের সঙ্গে যুক্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।