advertisement
advertisement

সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটক

হাতকড়া

advertisement

সেনাসদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পাত্রী দেখতে গিয়েছিলেন আমির হামজা নামের এক যুবক। কিন্তু কথাবার্তার একপর্যায়ে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হয় মেয়ের পরিবারের সদস্যদের। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি সেনাবাহিনীর সদস্য নন। স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর একটি জাল পরিচয়পত্র জব্দ করা হয়।ঘটনার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন আমির হামজাকে ঘিরে ধরে তাঁর পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে নানা প্রশ্ন করছেন। একপর্যায়ে জানতে চাওয়া হয়, সেনাবাহিনীর পরিচয়পত্রটি কোথা থেকে তৈরি করেছেন।

তিনি জানান, স্থানীয় একটি কম্পিউটারের দোকান থেকে সেটি তৈরি করেছেন।শফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার ওসি আটক আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের বাসিন্দা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর