advertisement
advertisement

ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!

মুনমুন হয়ে উঠেছেন বয়নশিল্পী

advertisement

একসময় গারো জনপদে পরিচিত ছিল যে তাঁত, সময়ের স্রোতে তা হারাতে বসেছে। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে কোমর তাঁতে নতুন করে স্বপ্ন বুনছেন উদ্যোক্তা মুনমুন নকরেক।বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ কোমর তাঁত বা ব্যাকস্ট্র্যাপ লুমে কাপড় বুনে থাকেন। তবে সবার তাঁতের মধ্যে রয়েছে লক্ষণীয় পার্থক্য। গারোদের বয়নও এর বাইরে নয়। তবে মিল একটা আছে, সেটা হলো এই ঐতিহ্যের হারিয়ে যেতে বসা।

গারোদের সেই ঐতিহ্য নতুন করে পুনর্জাগরিত করার চেষ্টা করে যাচ্ছেন মুনমুন নকরেক। তাও ঢাকায় বসে। একটু অবাক করা বিষয় বৈকি!গান.না দক.কাগারো ভাষার শব্দদ্বয় ‘গান.না দক.কা’র অর্থ কাপড় বোনা। মূলত তাঁতকেই গান.না দক.কা বলা হয়। ‘গান.না’ মানে পরিধেয় বস্ত্র, আর ‘দক.কা’ এখানে বোনা অর্থে বোঝানো হয়েছে। এমনিতে গারো ভাষার ‘দক.কা’ শব্দের একাধিক অর্থ রয়েছে।

গান.না দক.কা হলো একধরনের কোমর তাঁত।মুনমুন হয়ে উঠেছেন বয়নশিল্পীযে তাঁতের কথা বলা হচ্ছে, সেটা যে-সে তাঁত নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর