advertisement
advertisement

বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন

জীবনের অভিজ্ঞতা কখনো কখনো চিরচেনা বিশ্বাসের বাইরে নতুন করে ভাবতে শেখায়

advertisement

বিপদে পাশে দাঁড়ানো মানুষকে আমরা প্রকৃত বন্ধু বলি। কিন্তু সুখের দিনে যিনি ঈর্ষা না করে মন খুলে হাসতে পারেন, তাঁর মূল্য কি কম?সবাই বলে, ‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।’ কথাটি ছোটবেলা থেকে শুনে আসছি। বিশ্বাসও করি। বিপদের দিনে যিনি হাত বাড়িয়ে দেন, দুঃসময়ে সাহস জোগান, তিনিই তো প্রকৃত বন্ধু। কিন্তু জীবনের অভিজ্ঞতা কখনো কখনো এই চিরচেনা বিশ্বাসের বাইরে নতুন করে ভাবতে শেখায়।একবার উল্টো দিক থেকে ভাবা যাক।

বিপদে পাশে দাঁড়ানো মানুষ যেমন মূল্যবান, তেমনি সুখের দিনে নিঃস্বার্থভাবে আনন্দিত হতে পারা মানুষও কি কম মূল্যবান?ধরুন, আপনার জীবনে ভালো কিছু ঘটেছে। দীর্ঘদিনের পরিশ্রমের পর একটি সাফল্য এসেছে। চারপাশের মানুষ অভিনন্দন জানাচ্ছেন। আপনি আনন্দিত। প্রিয়জনদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে চাইছেন। ঠিক এমন মুহূর্তে পরিচিত কেউ একটি মন্তব্য করে বসলেন।

কথাটি হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু তার মধ্যে মিশে আছে সূক্ষ্ম বিদ্রূপ, তাচ্ছিল্য কিংবা ঈর্ষা।মুহূর্তেই আনন্দের রং কিছুটা ফিকে হয়ে গেল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর