প্রতীকী ছবি: এআই ও প্রথম আলো গ্রাফিক্স
দেশে মাদক প্রবেশের জন্য ২১ জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত ও মিয়ানমার সীমান্তের এসব পথ দিয়ে আসছে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক। তবে পাচারকারীদের পথ শুধু স্থলসীমান্তে সীমাবদ্ধ নয়। সুন্দরবনের নদীপথ ও বঙ্গোপসাগরও ব্যবহার করছেন তাঁরা।বিজিবি ও কোস্টগার্ডের পৃথক প্রতিবেদনে মাদক প্রবেশের এসব পথের তথ্য উঠে এসেছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদন দুটি উপস্থাপন করা হয়। একই বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও একটি প্রতিবেদন দেয়। তিন সংস্থার প্রতিবেদনে দেশের বিভিন্ন সীমান্ত ও জলপথে মাদক চোরাচালানের চিত্র তুলে ধরা হয়েছে।বিজিবির প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থল ও জলসীমান্ত মাদক চোরাচালানের জন্য অত্যন্ত সংবেদনশীল।
প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।