প্রথম আলো কার্যালয়ে পিনু রহমান
প্রথম আলো কার্যালয়ে পিনু রহমানকড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া একটা ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিরাশ্রয়, নিঃসম্পদ; তারপরও একসঙ্গে আছেন তাঁরা। ড্রোনের মাধ্যমে এমন কয়েকটি ছবি তুলেছিলেন আলোকচিত্রী পিনু রহমান।
সব হারিয়েও বিপর্যয়ের মধ্যে অটুট পরিবারের সদস্যদের পারস্পরিক বন্ধন ও ভালোবাসার মানবিক বার্তা তুলে ধরা তেমন একটি ছবি দিয়েই হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন তিনি।অর্থমূল্যের দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের এই পুরস্কারকে বিবেচনা করা হয় সবচেয়ে বড় আলোকচিত্র পুরস্কার। গ্র্যান্ড পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় দুই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।
১০ নভেম্বর বাংলাদেশের প্রথম আলোকচিত্রী হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন পিনু রহমান।কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘরেই ঘুমাচ্ছে একটি পরিবার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।