advertisement
advertisement

গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুন

আগুনে ঘরে থাকা আসবাব পুড়ে গেছে বলে পরিবার জানিয়েছে

advertisement

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের এক দিন পর তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকাল ছয়টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে সাবেক ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ।ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিমপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লাকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।

এরপর সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর