advertisement
advertisement

এক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
এক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা

বেইজ পাসকাল

advertisement

গণিত ইশকুলসহযোগিতায়:বাংলাদেশ গণিতঅলিম্পিয়াড কমিটিমাত্র দুটি ধাপে অসীমসংখ্যক সংখ্যার জন্য কোনো কথা সত্য প্রমাণ করার কৌশলকল্পনা করো, তোমার সামনে ডমিনোর এক বিশাল সারি, একেবারে চাঁদের দেশ পর্যন্ত লম্বা। কেউ জিজ্ঞেস করল, সব কটা ডমিনো কি একটার পর একটা পড়বে? তুমি নিশ্চয়ই একটা একটা করে ঠেলে দেখতে যাবে না। তার চেয়ে দারুণ বুদ্ধি আছে: শুধু নিশ্চিত করো যে প্রথম ডমিনোটা পড়বে আর যেকোনো একটা পড়লে ঠিক তারপরেরটাও পড়বে।

ব্যস, কাজ শেষ! সব কটা ডমিনো ঠাস ঠাস করে পড়ে যাবে।গণিতে ঠিক এই কাজই করে গাণিতিক আরোহ পদ্ধতি (Mathematical Induction)। এর সাহায্যে কোনো একটি কথা সব স্বাভাবিক সংখ্যার, অর্থাৎ অসীমসংখ্যক ক্ষেত্রের জন্য মাত্র দুটি ধাপে সত্য প্রমাণ করা যায়।∎ আরোহ পদ্ধতি আসলে কী?অনেক সময় এমন সূত্র প্রমাণ করতে হয়, যা যেকোনো স্বাভাবিক সংখ্যা n (১, ২, ৩, …)-এর জন্য সত্য। কিন্তু সংখ্যা তো অসীম!

প্রতিটি সংখ্যা আলাদা করে পরীক্ষা করা কোনো মানুষ বা কম্পিউটারের পক্ষেই সম্ভব নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর