advertisement
advertisement

ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে সাতক্ষীরা বন্ধুসভার সাংস্কৃতিক আড্ডা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে সাতক্ষীরা বন্ধুসভার সাংস্কৃতিক আড্ডা

সাতক্ষীরায় সাংস্কৃতিক আড্ডা, পাঠচক্র ও গল্প শোনার আসর

advertisement

বই মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে, জ্ঞানের পরিধি বাড়ায় এবং নতুন করে ভাবতে শেখায়। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করা এবং তরুণদের মধ্যে সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক আড্ডা, পাঠচক্র ও গল্প শোনার আসর।

বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি সাতক্ষীরা ইউনিটের সঙ্গে সমন্বয়ে এই আয়োজন করেছে সাতক্ষীরা বন্ধুসভা।সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২৬ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাতক্ষীরার স্বনামধন্য সাহিত্যিক পল্টু বাসার। তিনি বন্ধুদের সঙ্গে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মতবিনিময়ে অংশ নেন।

পল্টু বাসার বলেন, ‘সাতক্ষীরা জেলা প্রাগৈতিহাসিক যুগ থেকে সমৃদ্ধ একটি জেলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর