advertisement
advertisement

আব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
আব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতি

অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছবি অবলম্বনে

advertisement

১৯৯৯ সালের ৩ ডিসেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে এ লেখাটি প্রকাশিত হয়েছিল। এত দিন শুধু ছাপা কাগজে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।একটা শেষ না করা বই, দু–দশটি চিঠি, কয়েকটা ছুটির দরখাস্ত, সুপারিশনামা, কিছু আরজি, একটা বক্তৃতা আর অনুমান আধা ডজন ইন্টারভিউ—এসব যদি হিসাব না করি (আপনারা যে যা জানেন, তা–ও বাদ দিতে যদি না ভোলেন) তো আব্দুর রাজ্জাক কিছু লেখা করেন নাই। পড়া অবশ্য হুন্দর হন্দর করেছেন।

সক্রেটিস—প্রবাদ আছে—বলেছেন, মরা এমন কোনো ঘটনা নয়—এই এখান থেকে ওখানে যাওয়া। স্যার আব্দুর রাজ্জাক মারা গেছেন। লেখার পেছনে যিনি (আদ্ধেক জীবন নষ্ট করা দূরে থাক) দুআনা জীবনও বাজি ধরেন নাই, এখন তাঁর বিষয়ে কী লেখন যায়?আব্দুর রাজ্জাকআমার আর এক সমস্যা। কোটেশন না দিয়া লিখতে পারি না। ‘রাজ্জাক রচনাবলী’র অবর্তমানে আমার মেজবান জাতির লেখক আর্নেস্ট হেমিংওয়ের কোটেশন লিখলাম, বিকল্পে শিরোনামায়।

ইংরেজি ১৯২৪ সনে জোসেফ কনরাডের ইন্তেকাল উপলক্ষে নবীন হেমিংওয়ে লেখেন, ‘সকলেই বলেন কনরাড বাজে লেখক, সকলে এ–ও বলেন, টি এস এলিয়ট চোখা লেখক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর