advertisement
advertisement

ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া

ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহুসহ আইনপ্রণেতারা। মঙ্গলবার জেরুজালেমে

advertisement

নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে জাতীয় ঐক্যের সরকার গঠন করা নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছেন গাদি আইজেনকট।নেতানিয়াহু এখন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গতকাল শনিবার তিনি বিরোধী জোটের নেতা আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দেন।প্রস্তাবে সাড়া দিয়ে আইজেনকট নেতানিয়াহুকে দ্রুত আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, আজ রোববার স্থানীয় সময় সকালে দুই নেতার মধ্যে এ আলোচনা শুরু হয়েছে।বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রধানমন্ত্রীএকজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু একপাশে সরিয়ে রাখা...এবং এ বিষয়ে সম্মত হওয়া যে মেয়াদের শুরুতে গাদি আইজেনকট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, আর আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব।প্রধানমন্ত্রী পদে পালাক্রমে দায়িত্ব পালনের শর্তে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের ওই প্রস্তাব দিয়েছেন।

এ ব্যবস্থায় প্রথমে আইজেনকট প্রধানমন্ত্রী হবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর