advertisement
advertisement

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

চট্টগ্রামের খুলশীতে ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হলে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় অভিযোগ করে মামলা করেছেন মোহাম্মদ শাহজাহান চৌধুরী নামের একজন

advertisement

চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে একটি ভবন নির্মাণে বাধা দিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি ও নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান চৌধুরী (৭৩) বাদী হয়ে গতকাল শনিবার খুলশী থানায় মামলাটি করেন।মামলায় বাবলু, মো. আলাউদ্দিন, মো. সাদ্দাম, ফাহিম, শুক্কুর ও মোহাম্মদ আলীকে আসামি করা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকেও আসামি করা হয়েছে।এজাহারে বলা হয়, শাহজাহানের স্ত্রীর কেনা জমিতে ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হলে আসামিরা কাজে বাধা দেন। তাঁরা এক কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সেখানে কাজ করতে দেবেন না বলে জানান।বাদীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আসামিরা দক্ষিণ খুলশীর ওই জমিতে ঢুকে নিরাপত্তাকর্মী হাজী আহমেদকে (২৯) মারধর করেন। লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বাবলু।

অন্যরা তাঁকে কিল–ঘুষি ও লাথি মারেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর